W.B.C.S Main 2010 Optional Question Paper Bengali Literature.

WBCS মেইনস ২০১০ ঐচ্ছিক প্রশ্নপত্র – বাংলা সাহিত্য।

W.B.C.S Main 2010 Optional Question Paper Bengali Literature paper 1

BENGALI  Paper-I.Continue Reading W.B.C.S Main 2010 Optional Question Paper Bengali Literature.

Time Allowed-3 Hours                                                                                       Full Marks-100

[ উত্তর সাধু বা চলিত যে-কোনো একটি ভাষারীতিতে হওয়া বাঞ্ছনীয় ]

‘ক’ বিভাগ

১।  যে-কোনো একটি প্রশ্নের উত্তর দিন :         ২৫

(ক)  ভাষা কী ? ভাষার লক্ষন কী ?

(খ)  একটি রেখাচিত্র সহযোগে প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বাংলা ভাষার বিবর্তনের ইতিহাসটি লিপিবদ্ধ করুন ।

(গ)  বাংলা শব্দভান্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করুন ।

(ঘ)  উদাহরণ সহ সংক্ষিপ্ত টীকা লিখুন : ( যে-কোনো পাঁচটি )

বর্ণবিকার, বর্ণবিপর্যয়, অভিশ্রুতি , মিশ্রণ , স্বতোনাসিক্যীভবন, স্পৃষ্টব্যঞ্জন, স্বরভক্তি , বর্ণলোপ  ।

‘খ’বিভাগ

২।  যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে :             ২৫ x ২

(ক)  বড়ু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তনের আনুমানিক রচনাকাল , রচনা বৈশিষ্ট্য এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন ।

(খ)  মধ্যযুগের অনুবাদ সাহিত্যের বৈশিষ্ট্য কী ?  ” কৃত্তিবাস বিরচিত রামায়ন মহাকাব্য, কাশীরাম দাসের মহাভারত অপেক্ষা অধিক জনপ্রিয় ” — এই মন্তব্যের কারণ নিরুপণ করুন ।

(গ)  বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্যজীবনী কাব্য কোনটি ? গ্রন্থটির সম্যক পরিচয় দিন এবং মধ্যযুগের জীবনী সাহিত্যের ইতিহাসে এটির গুরুত্ব নির্ণয় করুন ।

(ঘ)  মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য ও সাধারণ লক্ষন নির্দেশ করুন এবং মনসামঙ্গল কাব্যের যে-কোনো একজন প্রধান কবির জীবন ও কবিকৃতি সম্পর্কে লিখুন ।

‘গ’ বিভাগ

৩।  যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখুন :         ২৫

(ক) ” ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে আধুনিক যুগের পূর্বাভাস সূচিত ” — আলোচনা করুন ।

(খ)  সাধক কবি রামপ্রসাদ সেনের কাব্য বৈশিষ্ট্য আলোচনা করে তাঁর জনপ্রিয়তার কারণ নির্দেশ করুন ।

(গ)  ‘ কবি ঈশ্বরগুপ্ত যুগসন্ধির কবি ‘ — মন্তব্যটির সত্যতা বিচার করুন ।

****

W.B.C.S Main 2010 Optional Question Paper Bengali Literature paper 2

BENGALI  Paper-II

Time Allowed-3 Hours                                                                                       Full Marks-100

[ উত্তর সাধু বা চলিত যে-কোনো একটি ভাষারীতিতে হওয়া বাঞ্ছনীয় ]

বিভাগ – ক

( যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর লিখুন )

১।  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের ‘প্রথম যথার্থ শিল্পী ‘ বলা হয় কেন , সেই কারণগুলি ব্যাখ্যা করে বুঝিয়ে দিন ।

২।  বাংলা কাব্য ধারায় বিহারীলাল চক্রবর্তীকে ‘ আধুনিক গীতিকবিতার পথিকৃৎ ‘ বলা হয় । এই পরিচয় কতদুর সঠিক , তা বিহারীলালের কাব্য বিশেষত্বগুলির উল্লেখ করে আলোচনা করুন ।

৩।  নাট্যকার দীনবন্ধু মিত্র সম্পর্কে সংক্ষিপ্ত মূল্যায়ন করুন ।

৪।  রবীন্দ্রনাথের সারা জীবনের ছোটোগল্প রচনার একটি ধারাবাহিক পরিচয় দিন ।

৫।  যে-কোনো দুটি বিষয় নিয়ে আলোচনা করুন ।

(ক)  বঙ্গদর্শন পত্রিকা ;

(খ)  শরৎচন্দ্রের উপন্যাসে নারীচরিত্র ;

(গ)  কবি মোহিতলাল মজুমদার ;

(ঘ)  শতবর্ষে মানিক বন্দ্যোপাধ্যায় ।

বিভাগ – খ

( যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখুন )

৬।  ‘পথের পাঁচালী’ উপন্যাসের জনপ্রিয়তার কারণগুলি ব্যাখ্যা করুন ।

৭।  সাধারণ ভাবে কাজী নজরুল ইসলামকে ‘বিদ্রোহী কবি’ বলা হয়ে থাকে । এই অভিধার সংগতি ও অসংগতি আপনার বিবেচনা অনুযায়ী বিচার করুন ।

৮।  যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করুন :

(ক)  বাংলা ভাষায় সাধু ও চলিত গদ্য ;

(খ)  স্বাধীনতা-পরবর্তী বাংলা উপন্যাস ;

(গ)  নাট্যকার বিজন ভট্টাচার্য ;

(ঘ)  বাংলা শিশুসাহিত্য ।

Our own publications are available at our webstore (click here).

For Guidance of WBCS (Exe.) Etc. Preliminary , Main Exam and Interview, Study Mat, Mock Test, Guided by WBCS Gr A Officers , Online and Classroom, Call 9674493673, or mail us at – mailus@wbcsmadeeasy.in
Visit our you tube channel WBCSMadeEasy™ You tube Channel
Please subscribe here to get all future updates on this post/page/category/website
"WBCS