W.B.C.S Main 2006 Optional Question Paper Bengali Literature.

W.B.C.S Main 2006 Optional Question Paper Bengali Literature paper 1

BENGALI  Paper-I.Continue Reading W.B.C.S Main 2006 Optional Question Paper Bengali Literature.

 

Time Allowed-3 Hours                                                                                       Full Marks-100

 

ক-বিভাগ

(৪ নং প্রশ্নটি আবশ্যিক এবং বাকি তিনটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর লিখুন )

 

১।  প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার বিবর্তনের ইতিহাস সংক্ষেপে বিবৃত করুন ।

 

২।  বাংলা শব্দভান্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করুন ।

 

৩। শব্দের অর্থ পরিবর্তনের প্রধান কারণগুলি বাংলা শব্দের দৃষ্টান্তসহ ব্যাখ্যা করুন ।

 

৪। সংক্ষিপ্ত টীকা রচনা করুন ( যে-কোনো দুটি ) ;

সমীভবন;   স্বরলোপ;   স্বরভক্তি;   বর্ণ বিপর্যয়;   সাদৃশ্য;  লোকনিরুক্তি  ।

 

‘খ’ বিভাগ

(যে কোন দুটি প্রশ্নের উত্তর লিখন )

 

৫।  শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির আবিষ্কার , প্রকাশ,  কবি-পরিচিতি এবং বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থটির গুরুত্ব নির্দেশ করুন ।

 

৬।  মঙ্গলকাব্যের বিশিষ্ট্ ধারায় মনসামঙ্গল কাব্যের একজন প্রধান কবি ও তাঁর কাব্যের পরিচয় দিন ।

 

৭।  জ্ঞানদাসের কবি-প্রতিভার বৈশিষ্ট্য আলোচনা করে তাঁকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা সঙ্গত কিনা বিচার করুন ।

 

৮।  বাঙলা ভাষায় সবচেয়ে বিখ্যাত রামায়ণ রচয়িতার আবির্ভাবকাল, পরিচয় এবং গ্রন্থ পরিচয় উল্লেখ করে এই গ্রন্থের সাহিত্যমূল্য ও বাঙালির সমাজজীবনে তারপ্রভাব সম্পর্কে আলোচনা করুন ।

 

গ- বিভাগ

(যে কোন একটি প্রশ্নের উত্তর লিখন )

 

৯।  ‘ধর্মীয় সন্ধাভাষার আড়ালে চর্যাপদের সাধকরা বাস্তব জীবনযাত্রার কথাও বলেছেন ‘ — মন্তব্যটি বিশ্লেষণ করে আপনার সুচিন্তিত অভিমত লিপিবদ্ধ করুন ।

 

১০।  ‘মধ্যযুগের বাঙালি-সমাজে একটা বড়ো অংশের বাস্তব জীবনের ছবি ধরা পড়েছে শ্রীকবিকঙ্কণের রচনায় ‘ – মন্তব্যটি বিশ্লেষণ করে আপনার মতামত লিখুন ।

 

১১।  ‘শুধু বৈকুন্ঠের তরে বৈষ্ণবের গান ।’ — রবীন্দ্রনাথের এই উক্তি অনুসরণ করে বৈষ্ণব পদাবলীর ‘পূর্বরাগ, অনুরাগ, মান-অভিমান. অভিসার, প্রেমলীলা, বিবাহ-মিলন’ কি মানবিক মর্তচেতনার প্রতিফলন বলা চলে ? — বিশ্লেষণ করুন ।

W.B.C.S Main 2006 Optional Question Paper Bengali Literature paper 2

BENGALI  Paper-II

 

Time Allowed-3 Hours                                                                                       Full Marks-100

 

ক বিভাগ

(যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর লিখুন )

 

১।  বাংলা কাব্যের ক্ষেত্রে রবীন্দ্রপূর্ব গীতিকবিতার ধারাটির পরিচয় দিয়ে বিষেশভাবে বিহারীলাল চক্রবর্তীর কবি-প্রতিভার বৈশিষ্ট্য উল্লেখ করুন ।

 

২।  বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের কৃতিত্বের পরিচয় দিন ।

 

৩।  বাংলা সাহিত্যর ক্ষেত্রে এক নতুন পর্বের সুচনা ঘ্টাল বঙ্গদর্শন। রসসমৃদ্ধ সাহিত্যপত্ররূপে বঙ্গদর্শনের ভুমিকা আলোচনা করুন ।

 

৪।  অতিপ্রাকৃত গল্প বলতে কি বোঝায়?  ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্পগুলির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন ।

 

৫।  যে-কোনো দুটি বিষয় সম্পর্কে আলোচনা করুনঃ

(ক) মেঘনাদবধ মহাকাব্য

(খ) শরংচন্দ্র উপন্যাসে নারীচরিত্র

(গ) সংজ্ঞাসহ একটি ঐতিহাসিক নাটকের পরিচয়,

(ঘ) সুকান্ত ভট্টাচার্যের কবিকৃতি ।

 

খ বিভাগ

(যে-কোনো দুটি প্রশ্নের উত্তর লিখুন)

 

৬।  রবীন্দ্রোত্তর বাংলা কবিতায় সম্পুর্ণ নতুন ধারা সৃষ্টিতে কবি জীবনানন্দ দাশের ভুমিকা আলোচনা করুন ।

 

৭।  বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দোপাধ্যায় তাঁর সমকালীন লেখকদের থেকে একটু ভিন্ন পথের পথিক ছিলেন — আলোচনা করুন ।

 

৮। যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করুন :

(ক) বাংলা বানান সরলীকরণের সাম্প্রতিক প্রয়াস

(খ) আপনার কোনো প্রিয় নাটক

(গ) আধুনিক বাংলা কবিতা ও দুর্বোধ্যতা

(ঘ) বিশ্বায়ন ও বাংলা সাহিত্য ।

 

 

Our own publications are available at our webstore (click here).

For Guidance of WBCS (Exe.) Etc. Preliminary , Main Exam and Interview, Study Mat, Mock Test, Guided by WBCS Gr A Officers , Online and Classroom, Call 9674493673, or mail us at – mailus@wbcsmadeeasy.in
Visit our you tube channel WBCSMadeEasy™ You tube Channel
Please subscribe here to get all future updates on this post/page/category/website
"WBCS