W.B.C.S Main 2005 Optional Question Paper Bengali Literature.

W.B.C.S Main 2005 Optional Question Paper Bengali Literature paper 1

BENGALI  Paper-I.Continue Reading W.B.C.S Main 2005 Optional Question Paper Bengali Literature.

 

Time Allowed-3 Hours                                                                                       Full Marks-100

 

(প্রতিটি বিভাগ থেকে নির্দেশ অনুযায়ী প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে )

[ উত্তর সাধু অথবা চলিত যে কোনো একটি ভাষারীতিতে হওয়া বাঞ্ছনীয় ]

 

‘ক’ বিভাগ

(৪ নং প্রশ্নটি আবশ্যিক ও বাকি তিনটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখুন ।)

 

১।  সংস্কৃত থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে-এই প্রচলিত ধারনাটি ভাষাতত্ত্বের বিচারে কতটা গ্রহণযোগ্য আলোচনা করো ।

 

২।  বাংলা শব্দ প্রধানতঃ দুই জাতের-মৌলিক ও আগন্তুক-এই উভয় জাতীয় শব্দসমুহের বিভিন্ন শ্রেণীর পূর্ণাঙ্গ পরিচয় দিন ।

 

৩। শব্দের অর্থ কেন এবং কিভাবে পরিবর্তিত হয়, বাংলা ভাষা থেকে দৃষ্টান্ত সহযোগে বিশ্লেষণ করুন ।

 

৪।  দৃষ্টান্ত সহ যে-কোন দুটি ব্যখ্যা করুন :

নাসিক্যীভবন;   অপশ্রুতি;   বিপ্রকর্ষ;    স্বরসঙ্গতি ।

 

‘খ’ বিভাগ

(যে কোন দুটি প্রশ্নের উত্তর দিন)

 

৫।  প্রাক আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসিকে সম্ভাব্য কটি যুগে ভাগ করা যায় ? এই যুগ বিভাগের প্রয়োজনীয়তা ও তাৎপর্য বিশ্লেষণ করুন ।

 

৬।  বাংলা সাহিত্যের ইতিহাসে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ আবিষ্কারের গুরুত্ব নির্ণয় করুন ।

 

৭।  মধ্যযুগের অনুবাদ সাহিত্যের বৈশিষ্ট্য নির্দেশ করে , কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করুন ।

 

৮। মধ্যযুগের মঙ্গলকাব্যধারায় ধর্মমঙ্গল কাব্যের বিশেষ স্থান নির্দেশ করে , ঐ কাব্যের সঙ্গে রাঢ়ের জনজীবনের ঘনিষ্ট সম্পর্ক বিষয়ে আলোচনা করুন ।

 

গ- বিভাগ

(যে কোন একটি প্রশ্নের উত্তর লিখুন )

 

৯।  শাক্ত পদাবলী সাহিত্যের উদ্ভব এবং বিকাশের পরিচয় দিন । এর সঙ্গে মঙ্গলকাব্যের কি সম্পর্ক তা নির্ণয় করুন ।

 

১০।  অষ্টাদশ শতককে বাংলা সাহিত্যের ইতিহাসে অবক্ষয়ের যুগ বলার কারণ কী ?  সমকালীন সাহিত্য অবলম্বনে ব্যাখ্যা করুন ।

 

১১।  ঈশ্বরচন্দ্র গুপ্তকে আধুনিক বাংলা কাব্যের প্রবর্তকরূপে নির্দেশ করা কতদূর সমীচীন হয়, তা বিচার করুন । তিনি কোন কোন বিষয়ে আধুনিক ছিলেন তাও নির্দেশ করুন ।

W.B.C.S Main 2005 Optional Question Paper Bengali Literature paper 2

BENGALI  Paper-II

 

Time Allowed-3 Hours                                                                                       Full Marks-100

 

[ উত্তর সাধু বা চলিত যে-কোনো একটি ভাষারীতিতে হওয়া বাঞ্ছনীয় ]

( ‘ক’ বিভাগ থেকে তিনটি এবং ‘খ’ বিভাগ থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে )

 

ক- বিভাগ

১।  দীনবন্ধু মিত্রের নাট্যপ্রতিভার পরিচয় দিয়ে ‘নীলদর্পন’ নাটক রচনায় তাঁর কুশলতার মূল্যায়ন করুন ।

 

২।  বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ রচনা বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করুন ।

 

৩।  বাংলা উপন্যাসে আধুনিকতার শুরু রবীন্দ্রনাথেরই হাতে  -কথাটি যুক্তি সহকারে আলোচনা করুন ।

 

৪।  বাংলা কাব্যে বিহারীলাল চক্রবর্তীর দান সম্পর্কে একটি নিবন্ধ লিখুন ।

 

৫।  যে-কোন দুটি বিষয় সম্পর্কে অলোচণা করুন :

(ক) প্রহসন রচনায় মধুসূদন

(খ) নবীন চন্দ্র সেন

(গ) বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়

(ঘ) বঙ্গদর্শন

 

খ- বিভাগ

 

৬।  রবীন্দ্রোত্তর বাংলা কাব্যে বিষ্ণু দের কবি প্রতিভার পরিচয় দিন।

 

৭।  বাংলা নবনাট্য এবং গণনাট্যধারার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করুন ।

 

৮।  যে-কোন একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করুন :

(ক) বাংলা উপন্যাসে বিষয়বৈচিত্র

(খ)  শরৎচন্দ্রের উপন্যাসে নারীর মূল্যায়ন

(গ)  রবীন্দ্রনাথের গীতিনাট্য এবং নৃত্যনাট্য

(ঘ)  সাহিত্যে মনস্তত্ত্ব ।

 

Our own publications are available at our webstore (click here).

For Guidance of WBCS (Exe.) Etc. Preliminary , Main Exam and Interview, Study Mat, Mock Test, Guided by WBCS Gr A Officers , Online and Classroom, Call 9674493673, or mail us at – mailus@wbcsmadeeasy.in
Visit our you tube channel WBCSMadeEasy™ You tube Channel
Please subscribe here to get all future updates on this post/page/category/website
"WBCS