Some Important Concepts Of Polity – Polity Info Bits.

By Dipayan Ganguly, WBCS Gr A

Article 70

রাষ্ট্রপতি যতই ক্ষমতাশালী হন না কেন, দিনের শেষে তিনি তো একজন পতি। আর পতি মানেই পত্নী অর্থাৎ পার্লামেন্টে পাশ হওয়া কোনো বিধির বিধান মেনে চলতে বাধ্য থাকা। সমস্ত বিধি তো সংবিধানে লেখা সম্ভব হয়নি। কাজেই, যেগুলো হয়নি, অর্থাৎ ভবিষ্যতে এমন কোনো পরিস্থিতির উদয় হলে রাষ্ট্রপতি ঠিক কি করবেন, সেটা তিনি ঠিক করবেন না। কে করবেন? পত্নী অর্থাৎ পার্লামেন্ট ।Continue Reading Some Important Concepts Of Polity – Polity Info Bits.

Article 73

আমাদের যে Union আছে, তার ক্ষমতার বিস্তার কতটা? অর্থাৎ সে তার Executive ক্ষমতা কোন জায়গাগুলোতে প্রয়োগ করতে পারে? এর উত্তর হল- সেই জায়গাগুলোতেই পারে, যে জায়গা অবধি পার্লামেন্টের হাত পৌঁছতে পারে। যে কোনো দেশের বাউন্ডারী দেওয়াল বা সীমানা নির্দিষ্ট হয় সেই দেশের ক্ষমতার প্রভাব কতটা এলাকার ওপর, অনেক সময় অন্য দেশের সাথে চুক্তিও করতে হয়। Union বা কেন্দ্রের ক্ষেত্রেও তাই।

Article 77

এই ধারা রাষ্ট্রপতিকে রঙচঙে জামা পরিয়ে নেমন্তন্ন বাড়িতে নিজে না খেয়ে খাবার পার্সেল করে বাড়ি আনার কথা বলে। অর্থাৎ কেন্দ্র সরকার যা কিছু করবে, সব রাষ্ট্রপতির নামে হবে এবং এটা নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না যে কাজটা তো রাষ্ট্রপতি স্বয়ং এসে করেননি। আবার পতির মতন বাড়ির মানে সরকারের নিয়ম কানুন না কি তিনি বানাবেন এবং পরিবার মানে মন্ত্রীসভার সদস্যরা কে কি কাজ করবেন, সেটা তিনি মুখে বলে দেবেন। যদিও কলকাঠি নাড়বেন অন্য ব্যক্তি।

Article 78

এই ধারায় বলা হয়েছে যে প্রধানমন্ত্রী না কি রাষ্ট্রপতিকে মন্ত্রীসভার যাবতীয় সিদ্ধান্তের কথা জানাবেন। মানে অফিস থেকে খেটে খুটে আসার পরে পতি তাঁর পত্নীর মুখ থেকে সাস- বহুর কিসসা শুনবেন। এর ফাঁকে তিনি দেখতে চাইবেন ছেলের স্কুলের রিপোর্ট কার্ড, ঠিক যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর থেকে কেন্দ্রের প্রশাসনিক ব্যাপারে খোঁজখবর নিয়ে থাকেন। আবার কোনো মন্ত্রী হয়তো কোনো উপদেশ দিয়েছে , কিন্তু মন্ত্রীসভা সেটা পাশ করেনি, এরকম কিছু জানতে পারলে তিনি গোটা পরিবারকে নিয়ে , মানে মন্ত্রীসভাকে নিয়ে ওই বিষয়টার ওপর গোলটেবিল বৈঠক করতে পারেন।

Please subscribe here to get all future updates on this post/page/category/website

[email-subscribers namefield=”YES” desc=”” group=”]